২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৮ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

ইভিএমের মাধ্যমে সুষ্ঠ নির্বাচন সম্ভব সৈয়দপুর বিমানবন্দরে জিএম কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ । ৪:৫৪ বিকাল

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে, ইভিএম পদ্ধতির মাধ্যমে নির্বাচন করলে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব। এটা নিয়ে আগে থেকে আশঙ্কা করা কোন কারন নেই। যদি আশঙ্কা করার কোন কারন যদি ঘটে তখন আমরা জানাবো।

১১ জানুয়ারি (শনিবার) দুপুরে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ কথা বলেন।

জিএম কাদের বলেন, আমাদের প্রার্থীতো থাকার জন্য দাড়িয়েছে। ভবিষ্যত বানীতো আর কেউ বলতে পারে না। কার জীবনে কতটা স্থায়ীত্ব তা কেউ বলতে পারবে না।

তিনি আরো বলেন, যে কোন দূর্যোগ মোকাবেলা করা সরকারের দায়িত্ব। এ ছাড়া আমাদের এমপি মন্ত্রীরা নতুন নতুন জায়গা শীতবস্ত্র বিতরন চলছে। কয়েকদিনের মধ্যে এ অঞ্চলে আরো শীতবস্ত্র বিতরন করার জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

এ সময় দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল, সৈয়দপুর, রংপুর ও কুড়িগ্রাম লালমনিরহাটের পার্টির নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন