২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ অক্টোবর ২০২৪ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ৯ রবিউস সানি ১৪৪৬ হিজরি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ । ৮:০৯ রাত

বিভিন্ন সময়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে তা বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি।

সুপারিশ অনুযায়ী, পুরুষের জন্য ৩৫ বছর ও নারীদের হবে ৩৭ বছর।

গত ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গঠন করা হয় পর্যালোচনা কমিটি। এক সপ্তাহ পর সরকারের কাছে এই সুপারিশ দিয়েছে তারা।

এতে বলা হয়েছে, সরকারি চাকরির আবেদনে পুরুষের বয়স হবে সর্বোচ্চ ৩৫ বছর, আর নারীদের ৩৭ বছর।

দেশের শিক্ষাব্যবস্থা, পরীক্ষার ধরন ও কর্মসংস্থানের সুযোগের বিষয়টি আমলে নিয়েছে পর্যালোচনা কমিটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে অবসরের বয়সসীমা ৫৯ বছরই সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।

উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে ৩২ বছর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন