২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ নভেম্বর ২০২৪ www.24ghonta.news১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পলিথিন কারখানায় সেবা সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ । ৮:৫৬ রাত

সারাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী রোববার (৩ নভেম্বর) এ অভিযান চালানো হয়।

এ সময় চট্টগ্রামের আকবর শাহ বিশ্বকলোনী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও কর্নেল হাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে প্রায় ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ইসরাফিল বলেন, নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন