২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ নভেম্বর ২০২৪ www.24ghonta.news২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা খোরশেদ আলম বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ । ২:৩৬ দুপুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা খোরশেদ আলমকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে খোরশেদ আলমকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই বার্তায় গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও গাইবান্ধা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোরশেদ হাবিব সোহেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন