২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ নভেম্বর ২০২৪ www.24ghonta.news২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে লজ্জানক হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ । ১১:৫১ রাত

নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের জুটিটা যা একটু আশা জুগিয়েছিলো। এছাড়া ব্যাটিংয়ের পুরো সময়টাতে আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তাদের নিদারুণ ব্যর্থতায় আরও একটি ম্যাচ হারতে হলো বাংলাদেশকে।

আরব আমিরাতের শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবতে হরো নাজমুল হোসেন শান্তর দলকে।

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান সংগ্রহ করেছিলো ২৩৫ রান। ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে বাংলাদেশ অলআউট ১৪৩ রানে। মূলত আল্লাহ মোহাম্মদ গজনফারের ঘূর্ণিতেই কুপোকাত হতে হয়েছে টাইগার ব্যাটারদের। ২৬ রান দিয়ে একাই ৬ উইকেটে নিয়েছে ১৮ বছর বয়সী এই তরুণ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন