রাজধানী ঢাকাসহ সারাদেশে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার সকাল থেকে বিজিবি সদস্যরা সড়কে টহলের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।
এদিন বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ রবিবার বেলা ৩টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এ কর্মসূচি ঘিরে শনিবার রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা চৌকি ও গোয়েন্দা কার্যক্রম চালানো হয় রাতে। নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজন অনেককে আটক করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ১০:৪৪ সকাল