২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ ওমেন আইসিটি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ । ১২:৩৯ রাত

কনকনে শীতে গরিব অসহায় বয়োবৃদ্ধ মানুষ গুলোর কষ্ট কিছুটা দূর করার চিন্তা করে দুস্থ শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ ওমেন আইসিটি।

চট্টগ্রামে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি । নগরীর বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ‘বাংলাদেশ ওমেন আইসিটি’ এর সদস্যরাও উপস্থিত ছিলেন ।

শীতবস্ত্র বিতরণ কালে আছমিকা তাবাচ্ছুম দেশের বিত্তবানদের উদ্দেশ্যে বলেন, পিছিয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের গরিব অসহায় মানুষগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা যদি আমাদের ব্যবহারের অতিরিক্ত গরম কাপড়, কম্বল, চাদর ছাড়াও আর্থিক সাহায্যে নিয়ে এগিয়ে আসি তাহলে সমাজের গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ তীব্র শীতে কষ্ট পাবেনা।

এসময় উপস্থিত ছিলেন আছমিকা তাবাচ্ছুম মিথিলা, মোঃ মোমিনুল ইসলাম, তাজনুভা নিতিশা, নাজিমুদ্দিন রাব্বী,খুরশেদ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন