২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ । ১:২২ রাত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাসের (হাইচ) সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপরজন আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার আধুনগরের ছেদিরপুনি পাড়ার লিটন বড়ুয়ার পুত্র বিশাল বড়ুয়া (১৮) ও স্বপন বড়ুয়ার পুত্র উত্তম বড়ুয়া (২৪)। নিহতদের মধ্যে উত্তম মোটর সাইকেল মেকানিক ও বিশাল গ্রিল ওয়ার্কশপ কর্মচারী।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন আরাফাত দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা উপজেলা সদরের বটতলী এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে চট্টগ্রাম অভিমূখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে দোহাজারী হাইওয়ে পুলিশ উপজেলার বারআউলিয়া কলেজের সামনে থেকে মাইক্রোবাসটি আটক করেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন