২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৭ নভেম্বর ২০২৪ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ । ৭:২৩ সকাল

বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ নভেম্বর) রাতে তাকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর সাধারণ সম্পাদক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন