২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

শিক্ষা প্রতিষ্ঠানে ‘অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড’ গঠনের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ । ৪:৩৮ বিকাল

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধে ‘অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড’ ও তা মনিটরিংয়ের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে র‌্যাগিংয়ের হাত থেকে শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

রোববার এই সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত বুধবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে রিট দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

গেল বছরের ৯ অক্টোবর দেশের সব বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের বরাবর লিগ্যাল নোটিশ পাঠান এ আইনজীবী। স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবরে এ নোটিশ পাঠানো হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন