২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সলিমপুরস্থ মহাসড়কে ট্রাফিক পরিদর্শক রফিকের জেব্রা ক্রসিং, কমবে সড়ক দুর্ঘটনা

সলিমপুরস্থ মহাসড়কে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ । ৫:২০ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সম্প্রতি সময়ে সীতাকুণ্ডের সলিমপুরস্থ মহাসড়কের বন্দর বাইপাস এলাকায় একের পর এক সড়ক দূর্ঘটনা ঘটছে।

দূর্ঘটনারোধে ব্যক্তিগত উদ্যেগে মহাসড়কে ফুট ওভার জেব্রা ক্রসিং নির্মান করেছেন সীতাকুণ্ড ট্রাফিক জোনের পরিদর্শক রফিক আহমেদ মজুমদার।

আজ রবিবার (১২ জানুয়ারী) দুপুরে জনসাধানের চলাচলে এবং মহাসড়কে যানচলাচলে উক্ত স্থানে গতি কমাতে ব্যক্তি উদ্যেগে উক্ত জ্রেবা ক্রসিং নির্মাণ করা হয়।

জানা যায়, সলিমপুর এলাকায় বন্দর বাইপাস মোড়ে আশংকাজনকভাবে বেড়ে গেছে সড়ক দূর্ঘটনা। এখানে প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা। জ্রেবা ক্রসিং নির্মাণ করা সড়ক ও জনপথ বিভাগের কাজ হলেও এব্যাপার তারা একেবারই উদাসীন।

কিন্তু বিষয়টি গুরুত্ব দিয়ে ট্রাফিক পরিদর্শক রফিক আহমেদ মজুমদার নিজে উদ্যেগ নিয়ে মহাসড়কে জেব্রা ক্রসিং নির্মাণ করেন। এই জেব্রা ক্রসিং নির্মাণের ফলে দ্রুত গতিতে আসা সকল গাড়ী জেব্রা ক্রসিংয়ের কাছাকাছি এসে গতি কমিয়ে দেবে। যার ফলে সড়ক দূর্ঘটনা কিছুটা হলেও কমবে।সার্জেন্ট রফিকের

এ ব্যাপারে সীতাকুণ্ড ট্রাফিক জোনের পরিদর্শক রফিক আহমেদ মজুমদার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সলিমপুরের বাইপাস মোড়ে প্রায় ঘটছে সড়ক দূর্ঘটনা, এতে প্রাণহানির ঘটনা ঘটছে।

ব্যস্ততম মহাসড়কে জেব্রা ক্রসিং নির্মাণ করা সড়ক ও জনপথ বিভাগের কাজ কিন্তু এব্যাপারে তারা কোন উদ্যেগ না নেওয়াতে আমি নিজের উদ্যেগে এটি নির্মাণ করেছি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন