২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ www.24ghonta.news২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ । ৩:৫১ বিকাল

আত্মগোপনে থাকা চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে এবং সুচিন্তা বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দেবাশীষ পাল দেবু। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত জানাবো।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন