২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ www.24ghonta.news২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ । ১১:০১ সকাল

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ড্রাইভার ও ট্রাকের ড্রাইভারসহ বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনারা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে।

নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ওসি ওমর ফারুক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন