২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ www.24ghonta.news২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ । ৭:৩৩ রাত

ফার্স্ট সিকিউরিটিসহ অন্যান্য ব্যাংক ও ব্যক্তি পর্যায়ে পৃথক চারটি চেক প্রতারণা মামলায় কবির হোসেন সিদ্দিকী নামে একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে থানার ফলমণ্ডী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কবির হোসেন সিদ্দিকী বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু নামে একটি পত্রিকার সম্পাদক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, চারটি চেক প্রতারণা মামলার পরোয়ানার ভিত্তিতে কবির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন