২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ । ১০:২৩ সকাল

যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (১৩ জানুয়ারি) ভোররাত চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে একদল সংঘবদ্ধ চোর গরু চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করেন। এ সময় সবাই মিলে তাদের ধাওয়া করে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দু’জন এবং আহতাবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন