২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

প্রাণীদের বাঁচাতে হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে গাজর-আলু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ । ১০:৩০ সকাল

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক দাবানলে মারা গেছে কোটি কোটি বন্যপ্রাণী। খাবারের অভাবে মৃত্যুর দোরগোড়ায় আরও কয়েক কোটি বন্যপ্রাণী। এ পরিস্থিতি সামলাতে সাধ্যমতো চেষ্ট চালাচ্ছে দেশটির ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস।

সম্প্রতি হেলিকপ্টার থেকে ফেলা হয়েছে অস্ট্রেলিয়ার দাবানলে দুর্গত পশুদের জন্য গাজর ও মিষ্টি আলু। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের শক্তি ও পরিবেশমন্ত্রী ম্যাট কিন সে ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, পশুদের জন্য হেলিকপ্টার থেকে প্রচুর পরিমাণ সবজি ফেলা হচ্ছে।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, অপারেশন রক ওয়ালাবাই অভিযানে কর্মীরা কয়েক কেজি মিষ্টি আলু ও গাজর হেলিকপ্টার থেকে ফেলেছে। এ ছবির পাশাপাশি আরও একটি ছবি পোস্ট করেছেন কিন। যেখানে এক বন্যপ্রাণীকে গাজর খেতে দেখা যাচ্ছে।

গত বছর সেপ্টেম্বরে দাবানলের গ্রাসে পড়ে অস্ট্রেলিয়া। ধ্বংস হয়ে যায় প্রায় ২০০০ বাড়ি। প্রাণ যায় ১০০ কোটিরও বেশি বন্যপ্রাণীর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন