২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা-শিশু নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ । ১০:৫৪ সকাল

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনায় মা ও শিশু নিহত হয়েছেন। নিহত নারী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এতে ৮ যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার দিবাগত রা‌ত দেড়টার দি‌কে ঢাকা-ব‌রিশাল নৌ রু‌টের মা‌ঝেরচর এলাকায় ঘন কুয়াশার কার‌ণে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রুবেল খান আব্বাসের স্ত্রী মাহমুদা বেগম (২৫) ও তার ছেলে মমিন খান (৭)। তারা কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী ছিলেন।

চাঁদপুর নৌ থানার ওসি আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গে‌ছে, কীর্তনখোলা-১০ লঞ্চ‌টি ব‌রিশাল নদী বন্দর থে‌কে রা‌ত ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে এবং ফারহান-৯ লঞ্চটি ঢাকা থেকে হুলারহাট যাচ্ছিল।

লঞ্চ দুটি মাঝেরচর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। হতাহতের মধ্যে ফারহান-৯ লঞ্চের তিন যাত্রী বাকিরা সবাই বরিশাল-ঢাকা রুটের কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী।

কীর্তনখোলা-১০ ল‌ঞ্চের ম্যা‌নেজার ঝন্টু জানান, ফারহান লঞ্চ‌টির কো‌নো রাডার না থাকায় কুয়াশার ম‌ধ্যে কীর্তণনখোলা লঞ্চ‌টি‌র মাঝ বরাবর স‌জো‌রে ধাক্কা দেয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন