২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে মৃত্যুর মিছিল এবার ট্রাকচাপায় প্রাণ গেলো হেলপারের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ । ১১:৩৩ সকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : রুটিন মাফিক মৃত্যুর মিছিলে যোগ হলো আরো একটি প্রাণ। সীতাকুণ্ডে নিজের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো
মোঃ হাবেল (২৪) নামের ট্রাক হেলপারেরর।

আজ সোমবার (১৩ জানুয়ারী) ভোর ৫ টার সময় উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সেবা ফিলিং ষ্টেশনে এঘটনা ঘটে।

জানাযায়, ফিলিং ষ্টেশন থেকে ট্রাক বের করার আগে হেলাপার পিছনে গাড়ির চাকা চেক করার সময় হঠাৎ ড্রাইভার গাড়ি পিছনের দিকে ব্রেক দিলে হেলপার হাবেল চাকায় পিষ্ট হন। গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ষোষণা করেন। নিহত মোঃ হাবেল টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রুপশান্তি গ্রামের ইদ্রিস আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ট্রাকের পেছনে ব্রেক দেয়ার সময় চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ট্রাক ড্রাইভার চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ট্রাক চালক শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে সীতাকুণ্ড মডেল থানার কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন