২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে প্রথম সিএমপি

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুরস্কার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ । ১২:১৫ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটে ৬ টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

প্রতিটি ক্যাটাগরিতে ৩টি ইউনিটকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সকল জেলা ও ইউনিটসমূহকে পুরস্কার প্রদান করেন।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম স্থান অর্জন করেন। গত ৭ জানুয়ারি পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজিপি’র কাছ থেকে অর্জিত পুরস্কার গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন