২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫ www.24ghonta.news৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ২২ শাবান ১৪৪৬ হিজরি

পাহাড়তলীতে অটোরিকশার যাত্রীর কাছে মিলল অস্ত্র, যুবক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৫৯ রাত

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে সিএনজিচালিত একটি অটোরিকশার যাত্রীকে তল্লাশি করে দেশিয় অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাজীক্যাম্প এলাকায় বসানো চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে দেশিয় তৈরি দুটি এলজি জব্দ করা হয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ ওই যুবককে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে দুটি দেশিয় এলজিসহ বেলালকে আটক করা হয়। তিনি সিএনজি অটোরিকশা নিয়ে বায়েজিদ এলাকার দিকে যাচ্ছিলেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন