২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ www.24ghonta.news১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ২৫ শাবান ১৪৪৬ হিজরি

ফিরিঙ্গিবাজারে পিস্তলসহ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ । ১২:৪৮ রাত

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাট এলাকা থেকে যুক্তরাষ্ট্রের তৈরী বিদেশী পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, ইমরান আলী মাসুদ ও মনসুর আলী। এরমধ্যে ইমরান আলী মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির অর্থ বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি সিটি কলেজের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন।

অপরজন মনসুর আলী ইসলামিয়া কলেজ শাখার সাবেক ভিপি এবং নগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা দুটি পিস্তলই লোড করা ছিল। একটিতে পাঁচ রাউন্ড ও আরেকটিতে চার রাউন্ড গুলি ছিল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এসব তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে লোড করা পিস্তল নিয়ে গ্রেপ্তারকৃত দুজন ফিরিঙ্গিবাজারে অবস্থান করছিল, তা আমরা ক্ষতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। পরবর্তীতে রোববার তাদেরকে আদালতে পাঠানো হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন