২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ www.24ghonta.news১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ২৫ শাবান ১৪৪৬ হিজরি

রমজানে মসজিদের ভেতরে লাইভ ভিডিও ও ছবি তোলা নিষিদ্ধ করেছে সৌদি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ । ১১:০০ সকাল

পবিত্র রমজান মাস উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুধু ভিডিও নয়, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শেখ ড. আবদুর রহমান আল সুদাইস বলেছেন, মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন