২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ । ৬:৫১ সন্ধ্যা

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম-সেবা, পিপিএম-সেবা।

১৩ জানুয়ারী সোমবার দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রায় দুই ঘন্টা ব্যাপী মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সমস্যা গুলো সমাধানে পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কামনা করেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন অবৈধ যানবাহন বন্ধ করা হবে। সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায় ক্রমে মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূল করা হবে।

তিনি বলেন, সাংবাদিকরা পুলিশের সদস্য হিসেবে কাজ করবে। কারন যে কোন ক্ষেত্রে সাংবাদিকদের কলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে পুলিশ-সাংবাদিকদের কাজের মিল রয়েছে। কাঙ্খিত ফলাফল তখনই ভালো হবে, যখন আমরা একত্রিত হয়ে কাজ করবো। প্রয়োজনে টিম নীলফামারী গঠন করা হবে।

উল্লেখ, গত ১০ জানুয়ারি নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ মোখলেছুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা-পশ্চিম) হিসেবে ও ডিবি পুলিশে ৬ বছর দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সদর থানার ওসি মোমিনুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন