২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান

তথ্য সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ । ১১:৩৯ রাত

মুজিব বর্ষের সকল কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন তথ্য সচিব কামরুন নাহার।

আজ দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহবান জানান।

বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, নারী শিক্ষা ও সরকারের শিশুবান্ধব কর্মসূচি জনগণের কাছে যথাযথবাবে তুলে ধরার আহবান জানিয়ে কামরুন নাহার আরো বলেন, তথ্য মন্ত্রণালয় গুজব প্রতিরোধে কাজ করছে।ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের কাতারের একটি দেশ। সংবাদ কর্মীদের দ্ক্ষতা উন্নয়নে ও জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করছে সরকার।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তারী কাদেরী, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন