২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ www.24ghonta.news২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ৫ শাওয়াল ১৪৪৬ হিজরি

সমাজের বঞ্চিত মানুষের জন্য কাজ করে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ । ৭:০১ রাত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা সমাজের বঞ্চিত মানুষদের জন্যও কাজ করে। তারই স্মারক হচ্ছে আজ গরীব দু:স্থ অসহায় মানুষ, পত্রিকার হকার ও এতিম শিশুদের ঈদ উপহার বিতরণ।

তিনি শনিবার (২৯ মার্চ) রাতে প্রেসক্লাব কার্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম আক্কাস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা উদ্দিন চৌধুরী, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি নাজমুল তারেক, সাংবাদিক শহিদুল ইসলাম, ইকবাল হোসেন মঞ্জু, মো. সেলিম, মো. এনামুল হক, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, জিপন উদ্দিন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন