২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ www.24ghonta.news২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ৫ শাওয়াল ১৪৪৬ হিজরি

সাংবাদিকতা পুরো সত্য হতে হবে, আংশিক নয়: কাদের গণি চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ । ৭:০৬ রাত

ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহা সচিব সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। সব ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে। যারা এ চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়। সাংবাদিক জাতির বিবেক। আর সাংবাদিকতা দেশ প্রেম। এটি মনে রেখে সাংবাদিকতা করতে হবে।

তিনি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুস্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সি, সুজা উদ্দীন চৌধুরী।

বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শহিদুল আলম, এস, এম, আক্কাছ, ইকবাল হোসেন মঞ্জু, আব্দুস সাত্তার, আবু মনসুর, রফিকুল ইসলাম তালুকদার, মোহাম্মদ সেলিম, নুরুল আবছার নুরী, সালাউদ্দীন জিকু, ওবায়দুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, কামরুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম, সিরাত মনজু, জিপন উদ্দীন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন