২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৯ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

যুদ্ধাপরাধী কায়সারের মৃত্যুদণ্ড আপিলেও বহাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ । ১০:৫৯ সকাল

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার জন্য আপিলটি আপিল বিভাগের দৈনন্দিন কার্য তালিকার ১ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল।

গত ৩ ডিসেম্বর আপিলের ওপর শুনানি শেষ হয়। তখন রায়ের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করে দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে কায়সারকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। ঐ সাজা বাতিল চেয়ে আপিল বিভাগে আপিল করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন