২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২০ www.24ghonta.news১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৯ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

কুবির ১ম সমাবর্তন আয়োজনে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ । ১১:৪৫ সকাল

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সোমবার(১৩ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শুরু করেন এবং সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে সকলের নিকট মতামত চান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ১ম সমাবর্তন কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবু তাহের সভাপতির অনুমতি নিয়ে সমাবর্তন আয়োজনের সকল বিষয় সভায় উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত সকলে সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে মতামত প্রদান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাইজার মোহাম্মদ ফারাবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম-ঊল-আহসান, এনএসআইয়ের উপ-পরিচালক জাফর ইকবাল, সিভিল সার্জন মোঃ মুজিবুর রহমান, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক মোঃ আবদুস সায়েমসহ উচ্চ পদস্থ কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাইকে নিয়ে সমাবর্তন আয়োজনের স্থান (কেন্দ্রীয় খেলার মাঠ) পরিদর্শন করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন