২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ www.24ghonta.news২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ১২ শাওয়াল ১৪৪৬ হিজরি

রোববার ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ । ২:১৮ দুপুর

আসন্ন চৈত্র সংক্রান্তি (চৈত্রের শেষ দিন) উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

১৩ এপ্রিল রোববার। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরের দিন সোমবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখ সরকারি ছুটি। ফলে ওই তিন জেলার মানুষ টানা চারদিন ছুটি পাচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন