২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ এপ্রিল ২০২৫ www.24ghonta.news৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ২১ শাওয়াল ১৪৪৬ হিজরি

কর্ণফুলী প্রেসক্লাবের এডহক কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ । ৭:১৮ রাত

চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আজকের পত্রিকা’র রিপোর্টার আব্দুল কাইয়ুমকে আহ্বায়ক এবং দৈনিক পূর্বদেশের মো. আয়াজকে সদস্য সচিব করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি এই এডহক কমিটির অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক কালের কন্ঠ’র হুমায়ুন কবির শাহ্ সুমন, দৈনিক যুগান্তর’র বদরুল হক, সময়ের আলো’র এনামুল হক নাবিদ, দৈনিক নয়াদিগন্ত’র মো. সিরাজুল ইসলাম, দৈনিক ইনকিলাব’র মো. জাবেদুল ইসলাম।

কর্ণফুলী প্রেস ক্লাবকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে জুলাই বিপ্লবের পক্ষের সাংবাদিকদের মাধ্যমে আগামী ৬মাসের জন্য এই এডহক কমিটি ঘোষণা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন