২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ এপ্রিল ২০২৫ www.24ghonta.news১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ২৫ শাওয়াল ১৪৪৬ হিজরি

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের লরেন ড্রেয়ারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ । ৩:৩৫ বিকাল

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহার আর্থনা সামিটের সাইডলাইনে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

চারদিনের সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি আর্থনা সামিটে যোগ দিয়েছেন। সামিটের ফাঁকে ফাঁকে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন