২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ www.24ghonta.news১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ২৭ শাওয়াল ১৪৪৬ হিজরি

সিআরএফ’র নির্বাচন ১ জুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ । ১২:১১ রাত

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের(সিআরএফ) নির্বাচন আগামী পহেলা জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্তে এক সভা সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতি ক্রমে ১৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে সার্বিক বিষয়ে আলোচনা করেন নির্বাহী কমিটির আইয়ুব আলী, লোকমান চৌধুরী, জালাল উদ্দিন সাগর, সাইফুল্লাহ চৌধুরী, মনিরুল ইসলাম পারভেজ, কামাল পারভেজ ও জুবায়ের সিদ্দিকী।

আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল হুদা, নির্বাচন কমিশনার মুজাহিদুল ইসলাম ও ভূপেন দাশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন