২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১ মে ২০২৫ www.24ghonta.news১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ৪ জিলকদ ১৪৪৬ হিজরি

কেইপিজেডে পাহাড়ধসে নিহত ২, আহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ । ১২:৫১ দুপুর

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা হলেন- আব্দুর রহিমের পুত্র রোহান, ইমরান হোসেনের পুত্র মিসবাহ। আহতরা হলেন মোস্তাক মিয়ার পুত্র সিয়াম ও আবুল কাশেমের পুত্র সিফাত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এরই পরিণতিতে বুধরাতে বৃষ্টি হলে বৃহস্পতিবার ভোরে হঠাৎ পাহাড়ধস ঘটে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, আমরা অনুমতি নিয়ে পাহাড় কাটছি তবে পাহাড়ধসের বিষয়ে এখন পর্যন্ত কোন সংবাদ পায়নি। আমি খোঁজখবর নিচ্ছি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন