২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৪ মে ২০২৫ www.24ghonta.news৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ১৭ জিলকদ ১৪৪৬ হিজরি

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫ । ৫:৩৪ সন্ধ্যা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।

বুধবার (১৪ মে) চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি দেয়া হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা।

সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে সই করা সনদও পাবেন।

সমাবর্তনে বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। এ ছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ কয়েকজন উপদেষ্টা রয়েছেন অনুষ্ঠানে।

চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সমাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন