২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ জুলাই ২০২৫ www.24ghonta.news২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ১৮ মুহাররম ১৪৪৭ হিজরি

বিএনপি নেতা সোহরাব হোসেনের জিয়াফত সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ । ১০:৫৭ রাত

চট্টগ্রাম মহানগর বিএনপির প্রবীণ নেতা সদ্য প্রয়াত সোহরাব হোসেনের জিয়াফত নগরীর হালিশহরস্থ দুলহান কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার(১২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ইসরাফিল খসরু এবং বাংলাদেশের পরিবহন ব্যবসার অন্যতম পথিকৃৎ হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ হানিফ।

এছাড়া চট্টগ্রাম মহানগরের সকল ওয়ার্ডের বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের পাশাপাশি এলাকার গরিব-দুঃখী ও সমাজের সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে হাজার হাজার নেতাকর্মীদের জন্য খাবারের আয়োজনের মাধ্যমে জিয়াফত অনুষ্ঠান শেষ হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন