২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ www.24ghonta.news১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ৭ রজব ১৪৪৭ হিজরি

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ১২:১৪ দুপুর

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও একাধিক যাত্রী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর হাইমচরের হামিদচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে ঢাকা থেকে আসা বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির যাথে সজোরে ধাক্কা লাগে।

যাত্রীরা জানান, দুর্ঘটনার পর মাঝনদীতে ক্ষতিগ্রস্ত লঞ্চটি যখন ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ এম.ভি কর্ণফুলী-৯ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, রাতে দুর্ঘটনার খবর শুনেছি, তবে দুর্ঘটনা কবলিত লঞ্চ গুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন