২৪ ঘন্টা নিউজ
সোমবার ৫ জানুয়ারি ২০২৬ www.24ghonta.news২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ১৭ রজব ১৪৪৭ হিজরি

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ১০:২২ রাত

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৩৪) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তাঁর বুকে পরপর দুই রাউন্ড গুলি করেন। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তাঁর মৃত্যু হয়।

জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা। পরিবার বলছে, তাঁর কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কেন তাঁকে টার্গেট করা হলো, তা তারা বুঝতে পারছেন না।

ফেইসবুকে লাইভে তাকে হাসপাতাল নেওয়ার পথে একজন জানান, তাকে কিছু দুর্বত্তরা গুলি করে পালিয়ে গেছে। তার বুকে ২টি গুলি করা হয়েছে বলে তিনি জানান।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম শহরের বেসরকারি  এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তি রাউজানের সাবেক সংসদ ও বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন