ফটিকছড়ি প্রতিনিধি: মানব মুক্তির জন্য গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) বিশ্ববাসীর জন্য ধর্মসাম্য, ধনসাম্য, ন্যায় বিচারসাম্যের আধ্যাত্মিক দর্শন উন্মোচিত করেছেন। ইসলাম যে আত্মসমর্পণের কথা বলেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজে যে শান্তি কায়েমের কথা বলেছেন সেটি গাউসুল আজম মাইজভাণ্ডারী প্রবর্তিত মাইজভাণ্ডারী দর্শনের মুলমন্ত্র৷ বলেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।
তিনি শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১২০তম উরস্ শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে তিনি উপরোক্ত কথা বলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ । ১১:৩৩ রাত