২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ www.24ghonta.news১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ১১ শাবান ১৪৪৭ হিজরি

‘ধানের শীষ সরকার গঠন করলে পদ্মা ব্যারেজ প্রকল্পে হাত দেবে বিএনপি’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৩:১১ বিকাল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধানের শীষ সরকার গঠন করলে পদ্মা ব্যারেজ প্রকল্পে হাত দেবে বিএনপি।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে দুপুর ২টায় তারেক রহমান মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান, তিনিও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

তারেক রহমান বলেন, ‘শহীদ জিয়া যেমন বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলকে সবুজ করেছিলেন, তেমনি ক্ষমতায় গেলে আবারও বরেন্দ্র প্রকল্প চালু করা হবে। খাল খনন করা হবে। পদ্মা ব্যারেজ প্রকল্পে হাত দেবে বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কৃষি উদ্যোক্তাদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।’

এ সময় রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল করার অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, ‘ধানের শীষ জয়ী হলে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন।’

তিনি আরও বলেন, ‘সমালোচনা নয়, এখন সময় দেশ গড়ার।’

সারাদেশে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্তদোর দাবিও জানান তারেক রহমান।

এর আগে দুপুর সোয়া ১২টায় তারেক রহমান বিমানযোগে পদ্মা পাড়ের বিভাগীয় শহর রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি প্রথমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন