২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ www.24ghonta.news২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ১৬ শাবান ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-ঢাকায় ভূকম্পন অনুভূত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:২৬ রাত

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের রাখাইনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬২.৭ কিলোমিটার গভীরে।

ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের আরও কোথাও এই ভূকম্পন অনুভূত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই ভূমিকম্প নিয়ে আজ দু’দফা কেঁপে উঠলো দেশ। এর আগে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে একবার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন