২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ জানুয়ারি ২০২০ www.24ghonta.news২ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

সাংবাদিক সাজ্জাদের দাদী সিরাজী খাতুনের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

ইন্তেকাল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ । ৪:৪৮ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : দৈনিক আমাদের নতুন সময়-রাউজান প্রতিনিধি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদের দাদী সিরাজী খাতুন আর নেই।

বুধবার সকাল সাড়ে ৭টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মরহুমার মুত্যুতে শোক প্রকাশ করে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখাসহ রাউজানের বিভিন্ন শাখা সংগঠের নেতৃবৃন্দ।

এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি সিনিয়র কর্মকর্তা মীর আসলাম, শফিউল আলম, এসএম ইউসুফ উদ্দিন, নেজাম উদ্দিন রানা, রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, রমজান আলী, সাধারণ সসম্পাদক গাজী জয়নাল আবেদিন জুবায়ের, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ।

সমিতির নেতৃবৃন্দরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমাবেদনা জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন