২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ মার্চ ২০২৬ www.24ghonta.news২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ২১ রমজান ১৪৪৭ হিজরি

পতেঙ্গায় ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬ । ৪:০৪ বিকাল

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি কার্গো বোটসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে কর্ণফুলী নদীপথে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট শুল্ক-কর ফাঁকি দিয়ে চট্টগ্রামে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ১ হাজার ৫০ কেজি শুঁটকি এবং পাচার কাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়।

পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন