২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ মার্চ ২০২৬ www.24ghonta.news৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ৩০ রমজান ১৪৪৭ হিজরি

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৯:৩১ রাত

সৌদি আরবে বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।

মধ্যপ্রাচ্যের দেশটিতে এবার ৩০ রোজা পূরণ করেই শেষ হবে পবিত্র রমজান মাস।

এদিকে, সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি শ্রম আইনের বিধান অনুসারে বেসরকারি এবং অলাভজনক খাতের কর্মচারীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ ​​মার্চ) থেকে শুরু হবে এবং চারদিন স্থায়ী হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন