২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৩ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২১ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

পটিয়ায় আগুনে পুড়ে গেছে ৭ দোকান, ঘটনাস্থল পরিদর্শন করেন ইওএনও

পটিয়ায় আগুনে পুড়ে গেছে ৭ দোকান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ । ১:২১ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে ৭টি দোকান। বুধবার দিনগত রাত ৩টার সময় গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়েছেন পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া। পটিয়ায় আগুনে পুড়ে গেছে দোকান

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের আগে আগুনে নুরুল আলমের মালিকানাধিন টি স্টল, আব্দুল মান্নান ও নুরুল ইসলামের মালিকানাধিন দুটি ডিপার্টমেন্টাল স্টোর, ইউছুফ আলী ও আবুল হোসেনের পৃথক দুটি মৎস্য খামার এবং মো. জাকের হোসেনের হাসেম টেলিকম সেন্টারসহ মোট ৭টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানানো সম্ভব নয় জানিয়ে তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বললেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সরকারী ভাবে আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন