২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

বায়েজিদ এলাকায় আগুনে পুড়ল বসতঘর : ক্ষতি ৩ লাখ

বায়েজিদ এলাকায় আগুনে পুড়ল বসতঘর
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ । ১২:৩৯ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা চন্দ্র নগর বেলতলী এলাকায় আগুনের ঘটনার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৮ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ১৯টি কাঁচা বসতঘর আগুনে পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আজিজুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন