২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ । ৭:৪২ সকাল

প্রগতিশীল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যেগে চট্টগ্রাম অক্সিজেন রেল লাইন এলাকায় শুক্রবার (১৭ জানুয়ারী) শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আশেক উল ইসলাম তিতান ও সাজ্জাদ হোসাইন সিয়ামের নেতৃত্বে এবং সানজিদা নাসরিন ও ক্লিন্টনের সমন্বয়ে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইচ্ছার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক লায়ন নবাব হোসেন মুন্না।

শীতবস্ত্র বিতরণ এই কর্মসূচী অত্র সংগঠনের ১০৭ তম কর্মসূচী বলে জানান ইচ্ছার যুগ্ম সম্পাদক সাইফুল করিম বাবর ও ওয়াহিদ মুরাদ। মহতি এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়, সাধারন সম্পাদক জসিম উদ্দীন, সম্পাদক মন্ডলির সদস্য পিন্টু বড়ুয়া, নুর হোসেন রাজু, সারজাত উল্লাহ মুনির, এইচ কে রিদয়, তৌহিদুল ইসলাম রিয়াদ, শ্রুতি দে, বিউটি আকতার, মিজানুর রহমান মানিক, মাহমুদুল হাসান, জুয়েল মহাজন, জয় দাশ, তাজুল, হামিদা বেগম, রুবেল, ইকবাল হাসান, বাবু প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন