২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ www.24ghonta.news২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ২২ মুহাররম ১৪৪৮ হিজরি

বৈরী আবহাওয়া: চট্টগ্রামের ৩টি ফ্লাইট ঢাকায় অবতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ৩:৩০ বিকাল

বৈরী আবহাওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারায় তিনটি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০-৯০ কিলোমিটার।

মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS350 (আবুধাবি-চট্টগ্রাম) এবং এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-526 (শারজাহ-চট্টগ্রাম) ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG121 (ঢাকা-চট্টগ্রাম) পুনরায় ঢাকা ফিরে গেছে।

বৈরী আবহাওয়া জনিত কারণে অত্র বিমানবন্দর দিয়ে আজ অ্যারাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সব ফ্লাইট স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ঘন্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন