২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

মিরসরাইয়ে ইয়াবাসহ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ । ৪:৫০ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার হাদি ফকিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার রামু উপজেলার বরুয়াপাড়া গ্রামের মো. হাসিমের পুত্র মো. আইয়েস (১৯), মো. মুকিম উদ্দিনের পুত্র রাজা মিয়া (১৮) ও মো. আবদুর জব্বারের পুত্র ওমর ফারুক (২০)।

মিরসরাই থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদ জানান, ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে হাদিফকির হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন