২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

শপথ নিয়েছেন মোছলেম উদ্দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ । ৬:০৪ সন্ধ্যা

জাসদ নেতা মাঈনুদ্দীন খান বাদলের মৃত্যুতে শূণ্য হওয়া বোয়ালখালী এবং চান্দগাঁও(আংশিক) নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ শপথ নিয়েছেন।

সোমবার (২০ জানুয়ারী) সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, আবু রেজা মোহাম্মদ নেজামমুদ্দীন নদভী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, খালেদা খানম এমপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন