২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২০ www.24ghonta.news৮ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি

নীলফামারীতে আজ মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ । ১:১৬ দুপুর

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ আজ ২১ জানুয়ারি মঙ্গলবার নীলফামারীতে বাংলাদেশ তথা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে পবিত্র কুরআনুল কারিমের তাফসির মাহফিলকারীদের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ও জনপ্রিয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজাহারীর মাহফিল অনুষ্ঠিত হবে।

নীলফামারী সদরের চড়াইখোলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ মাহফিলে প্রায় ১০ লক্ষ লোকের সমাগমের টার্গেট নিয়ে নীলফামারীর চড়াইখোলা মাঠ প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এই প্রস্তুতি দেখতে বিগত কয়েকদিন যাবত প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত হাজার লোকের সমাগম হয়েছে মাহফিল প্রাঙ্গনে। আশপাশের প্রায় প্রতিটি গ্রামে বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনর এরই মধ্যে উপস্থিত হয়েছে। নীলফামারী জেলার সবগুলো উপজেলাসহ আশপাশের দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ লালমনিরহাট, কুড়িগ্রাম থেকেও বিপুল সংখ্যক মানুষ এ মাহফিলে উপস্থিত হবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

মাহ্ফিল এর স্থানে প্রস্তুত করা হয়েছে বিশাল প্যান্ডেল

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাহফিল উপলক্ষ্যে মাঠের প্যান্ডেল করা হয়েছে আট লক্ষ স্কায়ারফিট। স্টেজ ১২০০ স্কায়ারফিট। মাইকের ব্যবস্থা রাখা হয়েছে ৩০০ টি। সে সাথে মেডিক্যাল টিম ২ টি, এম্বুলেন্স ১ টি, ফায়ার সার্ভিস ১ টি, ভ্রাম্যমান টয়লেট প্রায় ১০০টি, ১ হাজার ৫০০ টি টিউব লাইট, ৫০ টি সার্চলাইট, প্রজেক্টর ১২টি, এল ই ডি পর্দা ২ টা (প্রতিটি২১৬ স্কায়ারফিট)। মোটর গ্যারেজ করা হয়েছে ৪ টি। এগুলো হলো ভাটারপার (চাঁদনি ভাটা), কালারবাজার স্কুলের মাঠ, চড়াইখোলা স্কুলের মাঠ ও চৌধুরী পাড়া। এই সব মটর গ্যারেজ মূল ষ্টেজ থেকে কয়েক কিমি দুরে। অর্থাৎ কয়েক কিলো হাটতে হবে। র‌্যাব, পুলিশ, আনসার, সাদা পোশাকে পুলিশ সহ মোট কয়েকশত সদস্য নিরাপত্তায় নিযোজিত থাকবে। এছাড়াও কয়েক হাজার ভলান্টিয়ার থাকবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। মাহফিলে যোগদানের উদ্দেশ্যে মাওলানা আজহারী আকাশ পথে ঢাকা থেকে বিকালে সৈয়দপুর বিমানবন্দরে এসে উপস্থিত হবেন। পরে তিনি নীলফামারী সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখান থেকে বাদ এশা তিনি মাহফিল স্থলে পৌঁছাবেন বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন